নিজস্ব প্রতিবেদক:: ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডস্থ আব্বাস পাড়া মাদানী মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের প্রাক্কালে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দশকে এদেশ স্বপ্নের পথে উত্তরণ করবে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ, কর্ণফুলী টার্ণেল, নৌ বাহিনীতে সাব মেরিন সংযোজন, ঢাকা মেট্রো রেল প্রকল্প গ্রহণ, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেট এক্সপ্রেস ওয়ে নির্মাণ, পদ্মা সেতু নির্মাণ এরম ত নতুন আধুনিক মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে এদেশ নতুন মাত্রা যোগ করবে।
আগামী দশকে বিশ্ব দরবারে নতুন এক বাংলাদেশ হিসেবে আবির্ভূত হবে। যার নেতৃত্ব দিবেন এদেশের শিক্ষিত মেধাবী, পরিশ্রমি, তরুণ সমাজ। তাই আগামী দশকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে বিশ্বশান্তির অগ্রদূত শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পগুলো জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২৬নং উত্তর হালিশহর আব্বাস পাড়া মাদানী মজামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচার ও চট্টগ্রামের প্রয়াত নেতা আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের উদ্দেশ্যে তিনি আজ ২৬নং উত্তর হালিশহর আব্বাস পাড়া মাদানী জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে এক দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত, বাংলাদেশের সমৃদ্ধি এবং জননেত্রী শেখ হাসিনার সাফল্যে, তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতী আরিফুল ইসলাম আল কাদেরী।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য এস.এম. সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, মসজিদের পেশ ঈমাম হাফেজ মুহাম্মদ কাদেরী, মসজিদ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমান, স্থানীয় মুরব্বী সমাজসেবক মো: রওশনঙ্গীর, মো: লোকমান, মো: আবছার, মো: মুন্সি মিয়া, মো: জালাল, মো: সরওয়ার, মো: জহুরুল হক, জানে আলম ইসলাম, হাজী মো: ইউসুফ, মো: ফরিদ উদ্দিন, যুবনেতা মো: বেলাল হোসেন, মো: শাহেদুল ইসলাম, মো: মিজানুর রহমান, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, জহির উদ্দিন সুমন, রাশেদ চৌধুরী, নগর ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হাসান রুমী, মঞ্জুরুল আলম রিমু, ইমরান আলী রাজু, আনিসুর রহমান মামুন, যুবনেতা ইয়াছিন ভূঁইয়া, মো: নুরুজ্জামান, আবু বক্কর সিদ্দিক পলাশ, সৈয়দ মো: জনি, মো: রিগ্যাল প্রমুখ। এসময় নেতৃবৃন্দ সামাজিক অবক্ষয়, কিশোর অপরাধ, মাদকের ভয়াবহ রূপ থেকে জাতিকে রক্ষা করতে প্রতিটি পরিবার ধর্মীয় শিক্ষাকে উৎসাহিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। শেষে মসজিদের খতিব, পেশ ঈমাম, মসজিদ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের হাতে সরকারের উন্নয়ন প্রচারপত্র তুলে দেওয়া হয়।
