ঢাকায় আসছে ‘বনি এম’

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: সত্তর দশকের জনপ্রিয় ব্যান্ড দল ‘বনি এম’। রিভার্স অফ ব্যাবিলন, রাসপুটিন আর ব্রাউন গার্ল ইন দ্যা রিং -এর মত জনপ্রিয় গান দিয়ে বিশ্বের কোণে কোণে পৌঁছে গেছে গানের এই দলটি। এবার প্রথমবারের মতো ঢাকায় আসছে বিশ্বখ্যাত এই ব্যান্ডটি।

১৩ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ সংগীত পরিবেশন করতে আসছে ‘বনি এম’। আর ঢাকায় এই বিশ্বখ্যাত দলটি নিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠান ‘ক্রেইন্স’। দলটির বাংলাদেশের পরিবেশনার শিরোনাম দেয়া হয়েছে ‘বনি এম লাইভ ইন ঢাকা’।

আয়োজকসূত্রে জানা গেছে, ১৩ জুলাই সন্ধ্যা সাতটা থেকে প্রায় দেড় ঘন্টাব্যাপী দলটি তাদের পরিবেশনায় মাত করবেন ঢাকার দর্শকদের।

কনসার্টটি নিয়ে ‘ক্রেইন্স’-এর চীফ অপারেটিং কর্মকর্তা কাজী ফায়সাল আহমেদ সংবাদ মাধ্যমে জানান, প্রতি বছরই ‘ক্রেইন্স’ আন্তর্জাতিক অঙ্গনের কোনো না কোনো জনপ্রিয় দল ও শিল্পীদের বাংলাদেশে নিয়ে আসছে। দর্শক ও শ্রোতাদের জন্য এবার বিশ্বখ্যাত গানের দল ‘বনি এম’কে আনার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, সত্তর দশকে গড়ে ওঠা গানের দল ‘বনি এম’। যারা গান গেয়ে বিশ্বের লাখ লাখ মানুষের মন জয় করেছে । বাংলাদেশের শ্রোতা-দর্শক এই দলের শিল্পীদের কাছে থেকে দেখে তাদের গান শোনার সুযোগ পাচ্ছেন, এটা খুবই আনন্দের বিষয়।

কনসার্টটি কীভাবে দেখা যাবে? এই বিষয়েও জানান ফয়সাল। তিনি বলেন, আগামী ৭ জুলাই এই অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হবে।

এ পর্যন্ত ‘বনি এম’-এর আটটি গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে। প্রথম অ্যালবাম ‘টেক দ্য হিট অব মি’ প্রকাশিত হয়েছিল ১৯৭৬ সালে। দলটির সর্বশেষ অ্যালবাম ‘আই ডান্স’ তিন দশক আগে ১৯৮৫ সালে প্রকাশ পায়।

‘বনি এম’-এর বর্তমান সদস্য চারজন। এর মধ্যে তিনজনই নারী। বর্তমানে দলের প্রধান হচ্ছেন লীজ মিশেল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.