বিনোদন জগৎ :: মুক্তির ছয় দিনের মধ্যেই ২০০ কোটির ক্লাবে রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’।
‘সঞ্জু’ ছবির দৃশ্যে রণবীর কাপুরবিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, “ব্লকবাস্টার ‘সঞ্জু’। ২০০ কোটির ঘরে প্রবেশ করেছে ছবিটি।”
‘সঞ্জু’তে বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের জীবনের উত্থান-পতন সবকিছুই তুলে ধরা হয়েছে। জীবনের বিপদ, পতন, লড়াকু মানসিকতা, কারাবন্দি সময়, সন্ত্রাসের অভিযোগ, মাদকাসক্তিসহ নিজের প্রথম ছবি মুক্তির দু’দিন আগে মায়ের মৃত্যুশোক এবং বাবার সঙ্গে সম্পর্ক; তার সবকিছুই রয়েছে।
ছবিতে সঞ্জয় দত্তের মা নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা, বাবা সুনীল দত্তের ভূমিকায় পরেশ রাওয়াল এবং সঞ্জুর বর্তমান স্ত্রী মান্যতা হিসেবে দেখা গেছে দিয়া মির্জাকে। একজন লেখকের চরিত্রে রয়েছেন আনুশকা শর্মা।
