মাজারে দিনদুপুরে দু’জনকে কুপিয়ে হত্যা

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজারের নাগরিক সোসাইটি এলাকায় স্থানীয় একটি মাজারের ফকিরসহ দু’জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তাদের বাঁচাতে এসে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল হামলায় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় মাজারটির ফকির রহমত উল্লাহ প্রকাশ ন্যাংটা ফকির (৫২) ও তার খাদেম কাদের হোসেন (৩০)।

বায়েজিদ থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর বলেন, ‘বাংলাবাজার এলাকায় একটি মাজারে স্থানীয় ন্যাংটা ফকির নামে একজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তাকে উদ্ধার করতে এসে কাদের হোসেন (৩০) নামে আরো একজন গুরুতর আহত হওয়ার খবর পেয়েছি। তবে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত নয়।’ তবে স্থানীয় সূত্র দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তাদের উদ্ধার করতে এসে ককটেল হামলায় আরো তিনজন আহত হয়েছে বলে জানান এএসআই আলমগীর। অাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.