মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে চকরিয়ার ৫ ছাত্র নিখোঁজ

0

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় মাতামহুরী নদীতে গোসল করতে নেমে ৫ স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (১৪ জুলাই) বিকাল ৪ টার দিকে চকরিয়ার মাতামুহুরী সেতুন নীচে ঘটনাটি ঘটে।

নিখোঁজ ছাত্ররা হলো- চকরিয়া গ্রামার স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র অরবিহ, পূণ্যচন্দ্র ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক রফিকুল ইসলামের ছেলে ফারহান, স্কুলের পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেনের দুই ছেলে এমশাদ এবং স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র মেহরাব।

প্রত্যক্ষদর্শীরা জনায় ওই শিক্ষার্থীরা এদিন দুপুরে নদীর চওে ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলে বিভক্ত হয়ে ফুটবল খেলছিল। খেলা শেষে চকরিয়া মাতামুহুরী নদীতে গোসল করতে নেমেই ৫ স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।

সন্ধ্যা ৬টায় এই রিপোর্ট লিখা পর্যন্ত তাদের খোজ পাওয়া যায়নি। তবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। খবর নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক ও নিখোঁজ ফারহানের পিতা রফিকুল ইসলাম।

তিনি জানান, ব্র্রাজিল ও আর্জেন্টিনা দলে বিভক্ত হয়ে স্কুলের ছাত্ররা খেলা শেষে নদীতে গোসল করতে যায়। অন্যান্য বন্ধুরা গোসল সেরে চলে আসলেও ৫ জন ফিরেনি।

এদিকে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা তাদের আত্বীয় স্বজনদের সাথে নিখোঁজদের উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানাগেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.