চাটগাঁ ফিল্ম প্রোডাকশন কর্তৃক সুরকার ইমন সাহা সংবর্ধিত
সিটি নিউজ,চট্টগ্রাম : ছয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ও উপমহাদেশের বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা গত ৮ জুলাই রবিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ সম্মাননা গ্রহন করায় চাটগাঁ ফিল্ম প্রোডাকশন লিঃ পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার ১৪ জুলাই এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- চাটগাঁ ফিল্ম প্রোডাকশন লিঃ এর চেয়ারম্যান শফিক আহমেদ (বড় মিয়া)।
গীতিকার আবছার উদ্দিন অলি’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- ব্যবস্থাপনা পরিচালক লায়ন এম. শফিউল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক চৌধুরী, পরিচালক (অর্থ) সুজিত কুমার দাশ, নির্বাহী পরিচারক চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, আলী আহমেদ, মোহাম্মদ হাশেম আলী, পরিচালক সজল চৌধুরী, মিনানাথ ধর মিলন, জানে আলম, তাপস বিশ্বাস, সনজিত বৈদ্য পিন্টু। সংবর্ধিত অতিথি ইমন সাহা বলেন- চলচ্চিত্র শাখায় সর্বোচ্চ সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিতে আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে।
যতবারই ভাবি এটি শেষ পুরস্কার কিন্তু দেখা যায় পরবর্তী বছরেও সুর ও সংগীত ক্যাটাগরিতে আমি মনোনীত হই। এতে আমার উৎসাহ, অনুপ্রেরণা ও কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় এবং ভাল কাজ করার চিন্তা চেতনা আমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। চট্টগ্রামবাসী আমাকে আজ যে সম্মান দিয়েছে সেটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চেয়ে কম নয়।
