চট্টগ্রামে এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজের ডিলার্স মিট

0

নিজস্ব প্রতিবেধক, সিটি নিউজ :  চট্টগ্রামে এনজিএস সিমেন্ট ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডিলা্‌র্স মিট অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিপুল সংখ্যার ডিলার, প্রকৌশলী, স্থপতি, প্রশাসনিক কর্মকর্তা, কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন।

শনিবার ১৪ জুলাই দুপুরে হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এনজিএস সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক অসিত কুমার সাহা, অতিথি ছিলেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হাসান, চুয়েটের অধ্যাপক কানু কুমার দাশ,আইইবি চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। অন্যান্যের মধ্যে জেনারেল ম্যানেজার দীপক বণিক, হেড অব সেল্‌স প্রসূন কুমার দাশ, ম্যানেজার সেল্‌স এন্ড মার্কেটিং মোহাম্মদ শাহরিয়ার, ম্যানেজার কর্পোরেট সেল্‌স এম এ মনসুর বক্তব্য রাখেন।

উদ্বোধকের বক্তব্যে অসিত কুমার বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে এনজিএস গ্রুপ সুনামের সাথে ব্যবসা করে আসছে। এনজিএস সিমেন্টের গুনগতমান ঠিক রেখে শুধু ব্যবসা বা মুনাফার প্রতি বেশি মনোযোগী না হয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখাই এনজিএসের মূল লক্ষ্য, এর ফলশ্রুতিতে এনজিএস সিমেন্ট প্রতি বছর সেরা করদাতার পুরস্কার অর্জন করে আসছে।
জেনারেল ম্যানেজার দীপক বণিক বলেন, মুনাফার দিকে না তাকিয়ে গ্রাহক সন্তুষ্টিই এনজিএস সিমেন্টের প্রধান লক্ষ্য।

হেড অব সেল্‌স প্রসূন কুমার দাশ বলেন, বর্তমানে দেশে ব্যাপক উন্নয়ন কার্যক্রমের কারণে সিমেন্টের চাহিদা অনেক গুণ বেড়ে গেছে। ক্রমবর্ধমান চাহিদা পূরণে উৎপাদন, বিপণন ও সরবরাহ ব্যবস্থা উন্নতকরণসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে দেশের অবকাঠামো উন্নয়নে অন্যতম অংশীদার এনজিএস সিমেন্ট।

সামাজিক কার্যক্রমে এনজিএস সিমেন্টের সহযোগিতার কথা উল্লেখ করে সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হাসান বলেন, এনজিএস সিমেন্টের মতো অন্যান্য প্রতিষ্ঠান ও বিত্তবানরা সামাজিক কর্মসূচিগুলোতে বেশি মাত্রায় সম্পৃক্ত হলে দেশ অনেক বেশি উপকৃত হবে। অনুষ্ঠানে সেরা ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ ও র‌্যাফল ড্র করা হয়।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এতে অংশ নেন মীরাক্কেল তারকা আবু হেনা রনি, যাদুশিল্পী রাজীব বসাক, সংগীত শিল্পী প্রকৌশলী ছিদ্দিক হোসেন মামুন ও রুমানা ভাবনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেডিও টুডের হেড অব স্টেশন বিশ্বজিৎ পাল ও জনপ্রিয় উপস্থাপিকা আঁখি মজুমদার। প্রেস বিজ্ঞপ্তি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.