নতুন অর্থসচিব আবদুর রঊফ তালুকদার

0

সিটিনিউজ ডেস্ক:: অর্থ বিভাগের অতিরিক্ত সচিব আবদুর রঊফ তালুকদারকে সরকার ভারপ্রাপ্ত অর্থসচিব হিসেবে নিয়োগ দিয়েছে।

সোমবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে রবিবার (১৫ জুলাই) অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সিএজি (কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল) পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.