বড়পুল এক্সেস রোডে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

0

নিজস্ব প্রতিবেদক :: বড়পুল পিসি রোডস্থ এক্সেস রোডের মুখে রয়েল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১টি এলজি, ৫ রাউন্ড কার্তুজ ও ১টি  সিএনজি অটোরিক্সাসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

সিএমপি’র হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএএম বদরুল কবীর এর নেতৃত্বে এসআই/জমির উদ্দিন, এসআই/মোঃ মাহবুব মোরশেদ, এসআই/সোহেল রানা, এসআই/ রতন কান্তি দে, এসআই/ মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই সন্ধ্যা ১৯.১৫ ঘটিকার সময় বড়পুল পিসি রোডস্থ এক্সেস রোডের মুখে রয়েল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ছিনতাইকারীদের গ্রেফতার করেছে সিএমপি’র হালিশহর থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ছিনতাই দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। আসামীরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহর ও তার আশপাশ এলাকায় ছিনতাই করে আসছিল।

আসামী নিজাম উদ্দিন নেজাম এর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, অস্ত্র আইনে সিএমপি, চট্টগ্রামের বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। যা বিজ্ঞ আদালতে বিচারাধীন ও তদন্তাধীন। আসামী মোঃ মনির উদ্দিন এর বিরুদ্ধে দ্রুত বিচার এবং অস্ত্র আইনে ০২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.