অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

0

চট্টগ্রাম অফিস   :      নগরীর কোতোয়ালী থানার দেওয়ানবাজার এলাকায় স্বামীর সাথে অভিমান করে সুমা বিশ্বাস (২৫) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুর  দিকে এই ঘটনা ঘটে।

নিহত সুমা বিশ্বাস দেওয়ান বাজার এলাকার নন্দন বিশ্বাসের স্ত্রী। সুমার গ্রামের বাড়ি রাউজান উপজেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন, ‘সুমা বিশ্বাস স্বামীর সাথে অভিমান করে শুক্রবার দুপুরে বাসার ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.