চট্টগ্রামে ৪১ হাজার ইয়াবাসহ আটক ১

0

সিটিনিউজ ডেস্ক:: চট্টগ্রাম নগরীতে লন্ডন পরিবহন নামের একটি বাসের সুপার ভাইজারকে ৪১৩৯০ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব। তার নাম মো. কাজল (১৯)।

শনিবার গভীর রাতে বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, বাসের সুপার ভাইজার হিসেবে কাজের আড়ালে ইয়াবা পাচার করতো কাজল। তাকে রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।

আটককৃত আসামিকে বাকরিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.