সিটি নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক সাধারণ সভায় গত ৩১ মার্চ ২০১৮ সর্বসম্মতিক্রমে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাল্গুনী হামিদকে সভাপতি এবং মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় এবং উক্ত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে চিত্রনায়ক ফারুককে সভাপতি পদ থেকে অব্যহতি প্রদান করা হয়।
২৬ জুলাই বৃহস্পতিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বর্তমান কমিটির একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমান সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে “অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কমিটি গঠন, বাতিল এবং স্থগিত করার অধিকার রাখে না। চিত্র নায়ক ফারুক যে কমিটি অনুমোদন করেছে বা যে কমিটি করেছে তা সংগঠনের গঠনতন্ত্র অনুসারে অবৈধ এবং অনৈতিক। কারণ চিত্র নায়ক ফারুক বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেউ নন।
উল্লেখ্য, নব নির্বাচিত কমিটি ২৭ এপ্রিল ২০১৮ টুঙ্গিপাড়াস্থ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান এর সমাধিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন ও শপথবাক্য পাঠ করেন।
সংগঠনের গঠনতন্ত্রের ক্ষমতাবলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর যে কোনো কমিটি গঠন, বাতিল এবং স্থগিত করার একমাত্র অধিকারীক ফাল্গুনী হামিদ ও মো. হাবিবুর রহমান নেতৃত্বধীন কমিটি।
