কক্সবাজারে জাতিসংঘ কর্মকর্তার মরদেহ উদ্ধার

0

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার:: তিন দিন নিখোঁজ থাকার পর কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেল থেকে সোলিমান মুলাটার (৪০) নামে এক জাতিসংঘ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সোলিমান মুলাটার কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে কর্মরত এবং ইথিওপিয়ার নাগরিক।
অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, গত এক বছর ধরে রোহিঙ্গা শিবিরে ইউএনএইচসিআর এ সুরক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন সোলিমান মুলাটার। প্রেম সংক্রান্ত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পকেটে থাকা ডকুমেন্ট থেকে পরিচয় নিশ্চিত করা করা হয়েছে।
হোটেল মেঘালয় সূত্রে জানা গেছে, ৩০ জুলাই (সোমবার) সকালে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য ইউএনএইচসিআর এর সুরক্ষা কর্মকর্তা সোলিমান মুলাটা হোটেল ত্যাগ করেন।

প্রতিদিন তিনি কাজ শেষে হোটেলে ফেরত আসলেও সোমবার থেকে তিনি আর ফেরত আসেননি। বিষয়টি হোটেলের পক্ষ থেকে ইউএনএইচসিআর কতৃপক্ষকে অবহিত করা হয়। পরে তার নিখোঁজের বিষয়ে ইউএনএইচসিআর এর পক্ষ থেকে কক্সবাজারের পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। বৃহস্পতিবার সকালে তার মরদেহ পাওয়া যায়। মদেহের ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।

প্রসংগত, কক্সবাজারের একটি হোটেলের কক্ষ থেকে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) কর্মরত একজনের লাশ উদ্ধার করেছিল পুলিশ। তাঁর নাম তৌহিদুল ইসলাম (৩২)। হোটেল কর্মচারীদের কাছে খবর পেয়ে গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। তৌহিদুল আইওএমের কর্মসূচি সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। এ হত্যা কান্ডের ব্যাপারেও পুলিশ এ পর্যন্ত কোন ক্লো উদঘাটন করতে পারেনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.