সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্ক :: শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় মন্ত্রীর ধানমন্ডির বাসায় এ সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

আন্দোলন থামাতে বৃহস্পতিবার (২ আগস্ট) দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কিন্তু বৃহস্পতিবারও সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। একই সঙ্গে রাজধানীর সঙ্গে বিভিন্ন জেলার বাস চলাচল বন্ধ রাখেন বাস মালিকরা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.