অ্যাপলো শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

0

সিটিনিউজবিডি: চট্রগ্রাম নগরীর কাজীর দেউড়িতে অবস্থিত অ্যাপলো শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার রাত দেড়টার দিকে শপিং সেন্টারের নিচতলার একটি ডিপার্টমেন্টাল স্টোরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, কাজীর দেউড়ির অ্যাপলো শপিং সেন্টারের নিচতলায় অবস্থিত ফ্যামেলিনিডস ডিপার্টমেন্টাল স্টোরে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় আগুনে পাশের জুতার দোকানসহ একটি ফার্নিচারের শো-রুম ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মর্কতা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.