সিটিনিউজবিডি :গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার এ মামলায় হুম্মামের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম (এমএম) কায়সারুল ইসলাম এ আদেশ দেন।
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শনিবার সকালে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০০৮ সালের জুলাই মাসে রাজধানীর গুলশান থানায় হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
উল্লেখ্য, হুম্মামের বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
