উখিয়া শরনার্থী ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ মন্ত্রী অালিস্টার বার্ড
শহিদুল ইসলাম,উখিয়া : ককসবাজারের উখিয়ার কুতুপালং মধুর ছড়া এলাকায় রোহিঙ্গাদের জন্য নব নির্মিত সম্প্রসারিত ক্যাম্প পরিদর্শন করেন ব্রিটিশ মন্ত্রী অালিস্টার বার্ড। গতকাল বু্ধবার সকাল সাড়ে নয়টার দিকে পরির্দশন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন। এবং ক্যাম্পে আশ্রিত বেশ কয়েকজন রোহিঙ্গা নর নারীর সাথে কথা বলেন। সম্প্রসারিত ক্যাম্পের চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন,ব্রিটিশ মন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ের জন্য এক্সট্রানশন ক্যাম্পের আরো সম্প্রসারনের কথা বলেছেন। এবং রোহিঙ্গাদের সুখ দুঃখের কথা শুনেছেন।
এখানে আশ্রিত রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য এনজিও সংস্থা গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে মন্ত্রী ক্যাম্পে কর্মরত এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এবং পৃথক ভাবে নির্যাতিত রোহিঙ্গা নারী ও পুরুষদের সাথে কথা বলে রাখাইনের বর্বরতার বিবরন জানতে চান। ব্রিটিশ মন্ত্রী সেখানে প্রায় ৩ ঘন্টা অবস্থানের পর কক্সবাজারের উদ্দেশ্য রওনা হন।
