নৌকা প্রতিক যার হাতে দেবেন তার পক্ষেই ঝাপিয়ে পড়তে হবে

0

চট্টগ্রাম, সিটি নিউজ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে চিহ্নত কুচক্রী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাৎ, সন্ত্রাস, খুন, প্রভৃতি মামলার সাজা ভোগকারীদের পক্ষাবলম্বনকারীরা কখনো দেশ ও জনগণের কল্যাণ কামী হতে পারেনা।

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে নিজেদের অপকর্ম হতে নিস্তার পাবার লক্ষে আন্দোলনের নামে জনগণকে বাগে আনতে ব্যার্থ হওয়ায় এখন গুজব সৃষ্টি করে জনতাকে ক্ষেপিয়ে তুলতে চায়, ওরা আইন ও বিচার মানতে চায়না, উন্নয়ন চায়না, দেশের মর্যাদা বাড়ুক তা চায়না, দেশের স্থিতিশীলতা চায়না, জনগণের আকাঙ্খা বুঝতে চায়না। নিজেদের ঐক্য বজায় রাখতে পারলে এই সকল কুচক্রী গোষ্ঠীর সকল ষড়যন্ত্র নশ্যাৎ হতে বাধ্য।

জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতিক তুলে দেবেন তার পক্ষেই সকল নেতা কর্মীই ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ব এই অঙ্গীকার নিয়েই সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। অহমিকা, জেদ বা অনিয়মকে প্রশয় দেওয়া হবে আত্মঘাতি। আজ ২৯ আগস্ট অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার লক্ষে সকলকে নীতিগত সমর্থন জানানোর আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশ ও জনগণের কল্যাণের জন্য শেখ হাসিনার আন্তরিকতা, জাতীয় ও আন্তর্জাতিক দুনিয়ায় শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্বের বিকল্প এদেশে নেই। তার উন্নয়নের রাজনীতির সফলতা ক্রমশ দৃশ্যমান হচ্ছে ও সকলেই ভোগ করছে।।

সভায় আগামী নির্বাচনে জয়লাভ নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন আটটি উপজেলা আওয়ামী লীগের সমন্বয় সূদৃঢ় করার জন্যে আটটি কমিটি গঠন করা হয় ও আগামী সেপ্টেম্বরের মধ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম সফল ভাবে সমাপ্তি করা সহ আরো কিছু গুরুত্বপূর্ণ সিন্ধান্ত গ্রহন করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি এড: এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাবেক এম.পি চেমন আরা তৈয়ব, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান সিআইপি, বন ও পরিবেশ সম্পাদক এড: মুজিবুল হক, ত্রাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক এড: কামরুন নাহার, সদস্য সাবেক চেয়ারম্যান নাছির আহমদ, ওমর ফরুক চেয়ারম্যান, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, দেবব্রত দাশ, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বিকম, বিজন চক্রবর্ত্তী, মাহবুবুর রহমান শিবলী, শাহিদা আক্তার জাহান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মোতালেব সিআইপি, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, লোগাহাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.