বাকলিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে দুইজনের মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের বাকলিয়ায় বাস ও অটোরিকশার মুখেমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার আহাদ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
নিহতরা হলেন, অটোরিকশা চালক জামাল (৪০) ও আরেকজন আনুমানিক ৩০ বছরের অজ্ঞাত পরিচয়ের নারী।
আহতরা হলেন, নাসির উদ্দিন (৪০), গোলজার বেগম (৩০) ও মালেকা বেগম (৩০)।

চমেক হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, শহরমুখী সিএনজি অটোরিকশা ও কক্সবাজার মুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোট ৫জনকে গুরুতর আহত অবস্থায় চমেকে আনার পর কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী জানান, আনোয়ারা রুটের চট্টমেট্রো জ-১১৭২৩ নম্বরের বাস ও সিএনজি অটোরিকশার (চট্টমেট্রো থ-১১-৮০৬০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

অটোরিকশাটি যাত্রী নিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। আর বাসটি যাচ্ছিল আনোয়ারার দিকে। দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার পাঁচ আরোহীর সবাই আহত হন।
বাকলিয়ার ওসি জানান, ওই বাসের চালক ইয়াসিনকে পুলিশ আটক করেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.