জুবায়ের সিদ্দিকীঃ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দীর্ঘদিন অর্থাৎ সাড়ে নয় বছরে সমাজের কিছু সুবিধাভোগী ও কালো টাকার মালিক দলে ভিড়েছে। কেউ মামলা থেকে বাঁচতে, কেউ অর্জিত সম্পদ রক্ষায়, কেউ এমপি হওয়ার খায়েশ নিয়ে। টাকা ছিটিয়ে দলের কিছু নেতাকর্মী ও সংগঠনকে নিয়ন্ত্রন করার চেষ্টা করছে। মুখে ফেনা তুলছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম জপে। যেন “মুখে শেখ ফরিদ বগল মে ইট”।
যদিও দুঃসময়ে এদের কারোর দেখা মেলেনি আন্দোলন সংগ্রামে। অনেকেরই দান-অনুদান সব মনোনয়নকে কেন্দ্র করে। এসব বসন্তের কোকিল মনোনয়ন না পেলে সটকে পড়বে দল থেকে। নির্বাচনকে ঘিরে সুবিধাবাদী ও কালোটাকার মালিকদের অপতৎপরতা আওয়ামীলীগের সুস্থ ধারার রাজনীতিবিদ ও ত্যাগীদের জন্য হবে বিষফোঁড়া।
