মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার-পোষ্টারের রাজনীতি

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ: একাদশ জাতীয় সংসদের নির্বাচনের আগে শেষ ঈদ উৎসব উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পদচারণায় উৎসব মুখর ছিল এলাকা। সে সাথে পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।

বিগত ঈদ উৎসব গুলোর তুলনায় এ ঈদে উপজেলার ২টি পৌরসভা, ৮টি ইউনিয়নে নির্বাচনী এলাকায় সরকার দলীয় এমপি, সভাপতিসহ বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন পর্যায়ের নেতাদের আগমন ঘটেছে। নির্বাচনকে সামনে রেখে ঈদ উৎসব, ১৫ আগস্ট (জাতীয় শোক দিবস), ২১ আগস্ট গ্রেনেড হামলার ছবি ব্যবহার করে সংসদ সদস্য, আ’লীগের সভাপতি, সম্ভাব্য প্রার্থী, বিএনপি ও অন্যান্যদলের মনোনয়ন প্রত্যাশী নেতারা ঈদের শুভেচ্ছা জানিয়ে দলীয় প্রধানের ছবি সংবলিত রংবেরঙ্গের পোষ্টার, ব্যানার, ফ্যাষ্টুনে ছেয়ে ফেলেছেন নিজ নিজ আসন এলাকা। বিশেষ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দু’পাশে ছেয়ে গেছে এ সকল ব্যানার ও পোষ্টার।

বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা কোরবানির ঈদকে নিয়ে কর্মী সমাবেশ, দলীয় প্রধান খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা যায়। নির্বাচনের আগে নেতা কর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে থাকেন বলে সিনিয়র নেতৃবৃন্দরা জানান। বিশেষ করে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, তরুণ আ’লীগ ও রিহ্যাব নেতা আবদুল কৈয়ুম চৌধুরী, ড. নাছির উদ্দিন জয়, যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এড. নুরুল ইসলাম, মোজাম্মেল হক, ইসলামী ফ্রন্ট নেতা স.উ.ম আবদুস সামাদ, ছৈয়দ মো. আমান উল্লাহ আমান সমরকন্দি, আলমগীর ইসলাম বঈদীসহ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের দলীয় ব্যানার, পোষ্টার ও ফ্যাষ্টুন দিয়ে ছেয়ে দিয়েছে পুরো নির্বাচনী এলাকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.