রাউজানে যুবকদের সেচ্ছাশ্রমে সংস্কার হলো সড়ক

0

নেজাম উদ্দিন রানা, রাউজান: বন্যায় ভেঙে যাওয়া প্রায় এক কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করলেন যুবকরা। সম্প্রতি এমন দৃশ্য দেখা গেল ১০নং পূর্বগুজরা ইউনিয়নের পশ্চিম আধার মানিক গ্রামের ছৈয়দ আউলিয়ার বাড়ির রাস্তায়। এখানে গ্রামবাসীরা একজোট হয়ে গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করেছে।

ওই এলাকার ইউপি সদস্য উজ্জ্বল বড়ুয়া বলেছেন, এলাকার সাংসদ ফজলে করিম চৌধুরীর সহযোগিতায় বেশ কিছু বিধ্বস্ত রাস্তা ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের জন্য যেসব প্রকল্প দেয়া হয়েছে,সেসব প্রকল্প এখনো অনুমোদন হয়ে না আসায় কাজ করতে বিলম্ব হচ্ছে। এখন গ্রামবাসী নিজেদের দুর্ভোগ লাগবে সেচ্ছাশ্রমে এলাকার রাস্তা চলাচল উপযোগী করার কাজে নেমেছে।

তাদের সাথে তিনি যোগ দিয়েছেন। একাজে প্রয়োজনীয় অর্থ সহায়তা দিচ্ছেন এলাকার প্রবাসী ও সচ্ছল পরিবার সমূহ। সেচ্ছাশ্রমে রাস্তাঘাট মেরামত করতে স্থানীয় ছাত্র যুবকদের অনুপ্রেরণা দিচ্ছেন। এ সড়কটি চল্লিশটি স্হানে ভেঙে ফসলি জমির সাথে মিশে গেছে। স্বেচ্ছাশ্রমে কাজে নিয়োজিত গ্রামের এক যুবক ছৈয়দ দেলোয়ার হোসেন জানায় যে রাস্তাটি তারা মেরামত করছেন ওই রাস্তায় প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে।

এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করতেই প্রবাসী ও ইউপি সদস্য উজ্জল বড়ুয়ার সহায়তায় তারা সড়ক সংস্কারে নেমেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.