সাদার্ন ইউনিভার্সিটিতে ইয়ূথ লিডারশিপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক:: সাদার্ন ইউনিভার্সিটিতে “ ইয়ূথ লিডারশিপ ইন ভলান্টিয়ারিং অ্যান্ড কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক” বিষয়ক কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের সহযোগী সংস্থা পিআরএমই(প্রিন্সিপাল ফর রেসপন্সিবল ম্যানেজমেন্ট এডুকেশন) এবং একাডেমিক ইম্পেক্ট এর সমর্থনে আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ স্টাডিস কোর্সের অংশ হিসেবে সামাজিক উন্নয়নে যুব নেতৃত্ব ও কর্মকা-ের পরিধি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে সাধারণ শিক্ষা বিভাগ প্রতি সেমিস্টারে এ ধরনের কর্মশালার আয়োজন করে।

এতে প্রশিক্ষণ প্রদান করেন ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ের শিক্ষক ও সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, গ্লোবাল ইয়ূথ বায়োডাইভার্সিটি নেটওয়ার্ক চিটাগাং’র কো-অর্ডিনেটর পিম্পল বড়–য়া নীল, এশিয়ান টিভির রিপোর্টার ইয়াসির সিলমি এবং নাট্যকার ও নির্দেশক প্রদীপ দেওয়ানজী ।

কর্মশালায় প্রশিক্ষকবৃন্দ পাঁচ সেশেনে ইয়ূথ লিডারশিপের লক্ষ্য ও উদ্দেশ্য, সংজ্ঞা, গুণাবলী, নৈতিকতা ও আচার আচরণ, নেতৃত্বের দক্ষতা অর্জন, যোগাযোগ দক্ষতা, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশান মেকিং সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাধারণ শিক্ষা বিভাগের প্রধান ড. সাখাওয়াত উল্লাহ চৌধুরীর পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন ইউনিভার্সিটির ইংরেজি, ইইই, কম্পিউটার সায়েন্স, ফার্মেসি, আইন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা । পরে অংশগ্রহণকারি শিক্ষার্থীদের হাতে সনদ পত্র তুলে দেন নাট্যব্যক্তিত্ব প্রদীপ দেওয়ানজী

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.