স্বপ্নপূরণে এগিয়ে যাচ্ছে মাহি

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসার সাথে জড়াচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গেল ঈদে মাহি অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়া ছবিগুলো দর্শকহৃদয়ে বেশ সাড়াও ফেলেছে।

তিনি এবার অভিনেত্রী কিংবা নায়িকা পরিচয়ের বাইরে অন্য একটি পরিচয়ে পরিচিত হচ্ছেন। আগামী অক্টোবরে ‘ভারা’ নামের একটি ফ্যাশন হাউজ খোলতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকা।

মাহিয়া মাহি জানিয়েছেন, ‘শিশু থেকে শুরু করে নারী-পুরুষ সকলের জন্য পোশাক থাকবে এখানে। স্থানীয় নারী-কর্মীরাই পোশাক তৈরি করবেন। ছোটবেলা থেকেই ফ্যাশন হাউজ ব্যবসার দিকে আমার ঝোঁক ছিল। এছাড়াও নারীদের জন্য কিছু করার স্বপ্ন ছিল আমার। যাতে করে নারীরা স্বাবলম্বী হতে পারে।

তিনি আরও বলেন, ‘ফ্যাশন হাউজ খোলার জন্য আমাকে কিছুটা সময় দিতে হচ্ছে। তাই শুটিং চাপ কমাচ্ছি। আগামী ২৭ অক্টোবরে আমার জন্মদিনে ফ্যাশন হাউজটি চালু করব।’

মাহিয়া মাহির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আর তার এই স্বপ্ন ও ব্যবসায়ী হয়ে উঠার জন্য সাহস যোগাচ্ছেন শ্বশুরবাড়ির লোকজন। সেজন্যই সমস্ত ব্যস্ততার মাঝে স্বপ্নপূরণে এগিয়ে যাচ্ছেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.