নিজস্ব প্রতিবেদক:: আদি গঙ্গাবাড়ী সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গত শুক্রবার আসন্ন শারদীয়া দুর্গোৎসব কমিটি গঠনকল্পে এক সভা অমর দাশ (রতন) এর সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
পন্ডিত অলক চক্রবর্তীর গীতা পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয় । প্রথমে অর্থ সম্পাদক চয়ন ঘোষ গত বছরের আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন । পর ২য় পর্বে সবার সম্মতিতে বিশিষ্ট সংগঠক তমাল ধর ও বাবলু চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য কমিটি গঠন করা হয়।
সভায় আসন্ন শারদীয়া দুর্গোৎসব ১৪২৫ বাংলা সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে বক্তব্য রাখেন পরিষদ নেতা সলিল বিশ্বাংগ্রী, হারাধন চক্রবর্তী, বাবুল শীল, বাসুদেব আইচ, বাবুল দাশ, সুভাশীষ দে, প্রকৌশলী জয়দীপ রায় চৌধুরী, রিপন চৌধুরী, সৌমিক ও সজল দাশ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামল দাশ।
