গ্রিন সিটি, ক্লিন সিটি লিফলেট বিতরণ

0

চট্টগ্রাম অফিস :  ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ নির্মাণে বাকলিয়ায় লিফলেট বিতরণ করেছেন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর ফারজানা পারভীন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের ঘোষিত সুন্দর নগরী গড়ার প্রত্যয়ে এই স্লোগানকে নিয়ে মঙ্গলবার বাকলিয়ার ‍থানার বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় এলাকাবাসীর উদ্দ্যেশে তিনি বলেন, পরিস্কার-পরিচ্ছন্ন সবুজ নগরী গড়তে সকলকে সচেতন হতে হবে।

আমরা সকলেই যার যার অবস্থান থেকে পরিচ্ছন্ন নগরী গঠনে সচেতন হয়ে অন্যদেরকে এ বিষয়ে উদ্বুদ্ধ করলে অচিরেই গ্রিন সিটি নির্মিত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.