জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রামে প্রায় সব কয়টি আসনে এমপিলীগ সক্রিয়। বিগতদিনে যারা এলাকাবাসীর ধারে কাছেও আসেননি। জনগন যে সব নেতার ছায়াও দেখেননি এমনি এমপিগন এখন এলাকায় সরব।
অন্যদিকে বিএনপি ও জামায়াত থেকে ডিগবাজী দেওয়া আওয়ামীলীগের অনেক এমপিও উড়ে এসে দলে জুড়ে বসা এমপিগন দলে বিভেদ সৃষ্টি করছেন। দলীয় হাইকমান্ডকে ভুল বুঝিয়ে ফায়দা লুন্টনের চেষ্টায় আছেন।
এমপিলীগ ও তৃণমুলের দ্বন্ধ নির্বাচন যত ঘনিয়ে আসছে তত বাড়ছে। অটোপাস এমপিগন এবারও দলের টিকেট প্রাপ্তির জন্য লবিং করছেন। নতুন মনোনয়ন প্রত্যাশীদের দেখে বলছেন, “ইবা ক’ন- কেনে চলর, নমিনেশন চুইল্লা কেলা’ না? – পাইবা কে’নে আঁই ’ন আছিনা”?
