চট্টগ্রামে শুরু উন্নয়ন মেলা

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস জিমনেশিয়াম মাঠে শুরু হয়েছে ৪র্থ উন্নয়ন মেলা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় তিন দিনের উন্নয়ন মেলার আনুষ্ঠানিকতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস।

উদ্বোধনী দিনে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম রবিউল হাসান, চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা, মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার মো. শাহাবুদ্দিন এবং জেলা কমান্ডার মোজাফফর আহম্মদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্ত্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোমিনুর রশিদ আমিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মমিনুর রশিদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাশহুদুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিরুল কায়ছার প্রমুখ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের মেলায় ১৭০টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.