বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘দেবী’

0

বিনোদন জগৎ :: বাংলাদশে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে জয়া আহসান ও চঞ্চল চৌধুরী অভিনীত ছবি ‘দেবী’। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন   অনম বিশ্বাস। 

বুধবার বিকালে সেন্সর বোর্ডে ছবিটি দেখে বিনা কর্তনে ছাড়পত্র দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ।

সরকারি অনুদানে নির্মিত এই ছবিটি আগামী ১৯ অক্টোবর রাজধানীসহ সারাদেশে মুক্তি পাবে। এটি পরিবেশনার দায়িত্বে রয়েছেন জাজ মাল্টিমিডিয়া।

এতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর রানু চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.