আজাদীর সামনে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

0

নিজস্ব প্রতিবেদক:: সম্পূর্ণ অন্যায়ভাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক ও আজাদীর সিনিয়র রিপোর্টার সবুর শুভ ও অপর সিনিয়র রিপোর্টার ঋত্বিক নয়নকে চাকুরিতে পূনর্বহালের দাবি জানিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ।

আগামী সোমবারের মধ্যে তাদের বহাল করা না হলে মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও বুধবার সন্ধ্যা ৬টা থেকে দৈনিক আজাদীতে লাগাতার অবস্থান করে অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

রোববার দুপুরে দৈনিক আজাদীর সামনে সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশ থেকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিইউজের সাবেক সভাপতি এজাজ ইউসুফী, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম ও মোস্তাক আহমদ, সিইউজের সহ-সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, পাঠাগার ও আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, সিইউজের সাংগঠনিক সম্পাদক এসএম ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স্বরুপ ভট্টাচার্য্য, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক তাহের, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য রুবেল খান ও আজহার মাহমুদ, সাংবাদিক নেতা ও আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্ল্যাহ, সাংবাদিক নিজাম হায়দার সিদ্দিকী, মহরম হোসাইন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আজাদীর সম্পাদক এমএ মালেক সেরা করদাতা হিসেবে সিআইপি নির্বাচিত হয়েছেন। কিন্তু তিনি সাংবাদিকদের পরিপূর্ণ বেতন না দিয়ে সাংবাদিকদের শোষন করছেন। তিনি সম্পাদক হিসেবে সারা দেশে যে মযাদা পাচ্ছেন তা ধুলোয় মিশে যেতে বেশি দিন সময় লাগবে না। সম্পূর্ণ অন্যায়ভাবে দুইজন মেধাবী সাংবাদিককে চাকুরিচ্যুতি করেছেন তা কোনভাবেই চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন মেনে নিতে পারে না। আপনার পত্রিকা মুক্তিযুদ্ধের পক্ষের বলে দাবি করলেও আপনার পত্রিকায় নিউজের দায়িত্ব দিয়েছেন একজন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এমপিওভুক্ত শিক্ষক তথা পার্টটাইম সাংবাদিককে। এটা সাংবাদিক সমাজ মেনে নিতে পারে না। সম্পাদক এমএ মালেক সাহেব আলোচনার দরজা খোলা আছে। আপনি সাংবাদিকদের কঠোর আন্দোলনের দিকে ঠেলে দিবেন না। তাহলে অধিকার আদায়ের জন্য যতরকম ত্যাগ শিকার করতে হয় তা সাংবাদিক ইউনিয়ন করতে প্রস্তু আছে।

সাংবাদিকদের বহাল করা না হলে মঙ্গলবার বিক্ষোভ মিছিল, সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সিইউজের মতবিনিময় সভা ও বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজাদীতে অবস্থান নিয়ে লাগাতার অবরোধ পালন করবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.