জুবায়ের সিদ্দিকীঃ মহাজোট সরকারের ধারবাহিকতা রক্ষা করা হলেই দেশের উন্নয়ন আরও দৃশ্যমান হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন তা দেশের জন্য নতুন দিগন্ত উম্মোচন করবে।
এ কারনে আগামী নির্বাচনে সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের উন্নয়নচিত্র ঘরে ঘরে পৌঁছে দেয়ারও কাজ করছে।
নগরীর ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক আলহাজ্ব নুুরুল আমিন (শান্তি) একান্ত সাক্ষাৎকারে বলেন,’ বিগত ৯ বছরের সরকার পরিচালনার ক্ষেত্রে উন্নয়নে বাংলাদেশ বিস্ময়করভাবে সাফল্য দেখিয়েছে। তিনি বলেন,’ সরকারের ধারাবাহিকতাই পারে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।
বিশিষ্ট দানবীর নুরুল আমিন (শান্তি) বলেন, চট্টগ্রামে ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী। সাংগঠনিক তৎপরতা ভাল। আমাদের সদস্য সংগ্রহ অভিযানে ব্যাপক সাড়া পেয়েছি। মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন ভাইয়ের উপস্থিতিতে প্রায় ৫শ মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
মেয়র মহোদয় এ কারনে খুব খুশী হয়েছেন। আমি মহানগর আওয়ামী লীগের একজন সদস্য ও ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। শতস্ফুর্তভাবে মানুষ দলের সদস্য হয়েছেন। দেশের ও জাতির অগ্রগতির এটাই আমাদের দলের বড় সাফল্য। বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক আলহাজ্ব নুরুল আমিন (শান্তি) বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে।
যা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, খাতুনগঞ্জে এখন আগের মত কোন যানজট নেই। আমাদের ওয়ার্ড কাউন্সিলর নুরুল হক সাহেবের সার্বিক তত্ত্বাবধানে যানজট নিয়ন্ত্রনে ভাল ভুমিকা রেখেছে। সারাদিনই তিনি রাস্তায় যানজট নিয়ন্ত্রনে ব্যস্ত থাকেন।
তবে অমাবশ্যা ও পূর্ণিমায় জোয়ারের পানিতে খাতুনগঞ্জ এলাকায় কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। সিডিএ মেঘা প্রকল্পের আওতায় চাক্তাইয়ের মুখে সুইচ গেইট নির্মান হওয়ার কথা। সিডিএ চেয়ারম্যান সাহেবও বলেছেন, সুইচ গেইট নির্মান করা হবে। সুইচ গেইট করলে জলাবদ্ধতা কথটা হ্রাস পাবে তা সময় বলে দেবে।
প্রতিবছর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এর একটা স্থায়ী সমাধান প্রয়োজন। তবে কর্নফুলী নদীর ড্রেজিং অত্যন্ত জরুরী। পানির উচ্চতা বেড়েছে। নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। বন্দর এই উদ্যোগ না নিলে ভবিষ্যতে ভয়াবহ রুপ নিবে এতে সন্দেহ নেই। আশা করি সিডিএ ও সিটি কর্পোরেশন যৌথভাবে এই সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। কর্নফুলীর তলদেশে ট্যানেল নির্মান হচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের মানুষ দারুনভাবে উপকৃত হবেন।
বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক আলহাজ্ব নুরুল আমিন (শান্তি) বলেন, চট্টগ্রাম একটি প্রাচীন শহর। পরিকল্পিতভাবে এটা গড়ে তোলেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নগরীর আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদৃষ্টি সম্পন্ন ও প্রজ্ঞাবান নেতৃত্বের ফলেই দেশ এখন সমৃদ্ধির মহাসড়কে।
উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে দেশ পৃথিবীর একটি শক্তিশালী দেশ হবে। উন্নয়ন অগ্রগতির চলমান ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। কারন সরকারের ধারাবাহিকতাই উন্নয়নের পুর্বশর্ত।
তিনি বলেন, বিএনপি-জামাত জোট আগামী নির্বাচনেও তাদের পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় জনগনকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, চট্টগ্রামে ব্যাপক উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ। মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে নগরীর ব্যবসায়ীক এলাকা ৩৫নং ওয়ার্ড অত্যন্ত একটি গুরুত্বপুর্ন। এই ওয়ার্ডের পক্ষ থেকে আমি দেশবাসীকে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে আহবান জানাব।
