সিটি নিউজঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার (শ্রম ও জনশক্তি) বীর মুক্তিযোদ্ধা এ.কে রশিদ আহমদ সিদ্দিকী’র স্মরণে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ-চট্টগ্রামের উদ্যোগে এক শোক সভা অুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা ৬টায় এম.এ আজিজ স্টেডিয়ামস্থ কার্যালয়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কার্যকরী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, অর্থ উপ-পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, শৃ্খংলা উপ-পরিষদের আহবায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা প্রদ্যুত কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুপ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সহকারী মহাসচিব মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, দপ্তর উপ-পরিষদের সদস্য সচিব সরওয়ার আলম চৌধুরী মনি, মুক্তিযোদ্ধার সন্তান সদস্য সচিব কাজী মো. রাজিশ ইমরান, যুগ্ম আহবায়ক সাহেদ মুরাদ সাকু, মিজানুর রহমান সজিব, সৈয়দ ওমর আলী, উত্তম বড়ুয়া, নাছির উদ্দিন, মাসুম আহমদ, পরিতোষ দাশ, বিপুল পাল প্রমুখ।
শোক সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম রশিদ আহমদ সিদ্দিকী মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে ১নং সেক্টরে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশের জন্য কাজ করে গেছেন। শোক সভায় শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় এবং মরহুমের স্মরণে দোয়া ও মুনাজাত করা হয়।
