লঞ্চে আটকিয়ে কিশোরীকে গণধর্ষণ

0

সিটিনিউজবিডি : ঝালকাঠিতে প্রেমিককে আটকে রেখে সুন্দরবন লঞ্চে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার আলোকদিয়া গ্রামের আব্দুর রবের ছেলে হাসিবুল হাসান শান্ত (১৮) ঢাকার মীর হাজিরবাগ এলাকার এক কিশোরীকে (১৬) নিয়ে ঢাকা থেকে ঝালকাঠিতে পালিয়ে আসে। স্থানীয় বখাটেরা বিষয়টি টের পেয়ে প্রেমিক জুটিকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে দুই বখাটে ওই কিশোরীকে ঢাকাগামী সুন্দরবন লঞ্চের একটি কেবিনে নিয়ে গণধর্ষণ করে। প্রেমিক জুটির সঙ্গে থাকা দুটি মোবাইল সেট ও নগদ ২ হাজার ১০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনা কাউকে জানালে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করে ওই কিশোরী।

পরে ডিবি পুলিশ অন্য একটি ঘটনায় লঞ্চে তল্লাশিকালে ওই কিশোরীকে একটি কেবিন থেকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষকরা পালিয়ে যায়। পরে অন্য এক স্থান থেকে প্রেমিককে উদ্ধার করে ঝালকাঠি ডিবি পুলিশ কার্যালয়ে আনা হয়।

এ ব্যাপারে প্রেমিক হাসিবুল হাসান শান্ত বাদী হয়ে ঝালকাঠি পৌর যুবলীগের প্রাক্তন সভাপতি আব্দুল হক খলিফার ছেলে আরিফ খলিফা ও অজ্ঞাত আরো একজনের নামে ধর্ষণের অভিযোগে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করে।

ঝালকাঠি সদর থানার ওসি আব্দুস সালাম বলেন,‘অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.