সীতাকুণ্ডবাসীর আস্থা ও ভরসার প্রতীক বাকের ভূ্ঁইয়া

0

জুবায়ের সিদ্দিকীঃ সীতাকুণ্ড উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক সীতাকুণ্ডের তৃণমূলের পছন্দ আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সীতুকুণ্ডের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারী বাকের ভূঁইয়া একমাত্র প্রার্থী যিনি এ আসনটি দলকে উপহার দিতে পারবেন।

এক সময়ের রাজপথ কাপানো ছাত্রলীগের তুখোর নেতা ও যুবলীগের একজন নেতা হিসেবে সুদীর্ঘপথ অতিক্রম করে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে আছেন বিগত ২৬ বছর ধরে।সীতাকুণ্ডবাসী চায় বহিরাগত ব্যক্তি নয়, বুর্জোয়া বা পুঁজিপতি নয় তৃণমূলের নেতাই হোক তাদের জনপ্রতিনিধি। সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবী কোন অরাজনৈতিক সুবিধাবাদী সুযোগসন্ধাণী সীতাকুণ্ডের নমিনেশন যেন না পায়।

সীতাকুণ্ডের মানুষ হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জননেতা বাকের ভূঁইয়াকে মনোনয়ন দিয়ে সীতাকুণ্ড আওয়ামী লীগকে যেন চাঙ্গা রাখেন। একটি প্রভাবশালী মহল ও সুবিধাবাদীচক্র চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। সীতাকুণ্ডের মাটির সন্তানের প্রতি বিশ্বাস ও আস্থা রেখে রাজনীতির মাঠে তৃণমূলের আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। কোন অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র এ অগ্রগতিকে নস্যাৎ করতে পারবে না। অর্থের বিনিময়ে অপপ্রচার চালিয়ে একটি অসৎ মহল মনোনয়নকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছেন। যা সীতাকুণ্ড রাজনীতির জন্য একটি অশনি সংকেত।

স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সংরক্ষণ সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং অগ্রবর্তী অর্জনসমূহের ধারাবাহিকতা রক্ষা করতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্বদেশপ্রেম মাটি ও মানুষের প্রতি প্রগাঢ় দায়বদ্ধতা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। মুক্তিযুদ্ধের অভিনাশী চেতনার প্রতীক বাকের ভূঁইয়াকে সীতাকুণ্ডের মাটি ও মানুষের স্বার্থে মনোনয়ন দিতে জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়েছেন সীতাকুণ্ডবাসী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.