আহতদের হজ পালনে সরকারি সহায়তা দিচ্ছে সৌদি

0

আন্তর্জাতিক ডেস্ক : মক্কার হারাম শরিফে ক্রেন দুর্ঘটনায় আহত হজযাত্রীদের হজ পালনে সরকারি সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন মক্কার গভর্নর ও পবিত্র দুই মসজিদের উপদেষ্টা খালেদ আল ফয়সাল।

শুক্রবার রাতে মক্কায় দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে আহতদের দেখতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সামনে এ ঘোষণা দেন তিনি।

খালেদ আল ফয়সাল বলেন, ‘পবিত্র হজ পালনে এসে যারা আহত হয়েছেন তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করবে সৌদি প্রশাসন।’ এ ছাড়া গাড়ি, এ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট সোসাইটিকেও সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।

মসজিদুল হারামে নির্মাণাধীন অংশের ক্রেন ধসে অন্তত ১০৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৩৮ জন। এদের মাঝে ২৮ জন বাংলাদেশী রয়েছেন বলে জানিয়েছেন মক্কায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশন সূত্র।

প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাতে সৌদি সিভিল ডিফেন্স টুইটারে এ তথ্য প্রকাশ করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.