রাঙ্গুনিয়াতে কারাবন্দী বাহার বিএনপির প্রার্থী

0

সিটি নিউজঃ চট্টগ্রাম-৭ রাঙ্গুুনিয়া আসনে বিএনপির প্রার্থী হয়েছেন কারাবন্দী ও বিএনপির একজন ত্যাগী নেতা অধ্যাপক কুতুব উদ্দিন বাহার।

আজ বুধবার (২৮ নভেম্বর) কুতুব ‍উদ্দিন বাহারের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় অধ্যাপক কুতুব উদ্দিনকে সাম্প্রতিক সময়ে গ্রেফতার করা হয়। জামিনে বের হয়ে আসলে জেল গেইট থেকে আবারও গ্রেফতার করা হয়।

বিএনপির দুঃসময়ে রাজনীতির মাঠে ছিলেন বাহার। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক বাহারকে মনোনয়ন দেওয়াতে বিএনপির নেতাকর্মীগণ আনন্দ উল্লাস করেছেন। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি নেতৃবর্গ অধ্যাপক কুতুব উদ্দীননের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.