দেশ ও দলের জন্য মহিউদ্দিন চৌধুরী সীমাহীন দূর্ভোগ মোকাবেলা করেছেন
কারেন্ট টাইমস নিউজ: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন সবার উপর মানুষ সত্য এই বোধ নিয়েই মহিউদ্দিন চৌধুরী রাজনীতি করতেন। জুলুম নির্যাতনের প্রবল প্রতিবাদকারী, স্বাধীনচেতা, মানুষের দৃষ্টিকাড়া ব্যাক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও দলের জন্য মহিউদ্দিন চৌধুরী সীমাহীন দূর্ভোগ মোকাবেলা করেছেন। পরিশ্রমি ও দূরদর্শী নেতা হিসাবে তিনি সিদ্ধান্ত বাস্তবায়নে পরিকল্পিত নৈপুনতা দেখিয়ে সফল হয়েছেন। চট্টলার বুকে এরকম অদ্বিতীয় নেতা আর দ্বিতীয়টি হবেনা। সর্ববিচারে তিনি উতরে যেতেন অনায়াসে।
আজ শনিবার ১৫ ডিসেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র চট্টলবীর জননেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, ইউরোপিয়ান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা আবু সৈয়দ, তারেকুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ সহ সম্পাদক রাশেদুল আরেফিন জিসান প্রমুখ।
সভার পূর্বে চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ চশমা হিল মরহুম জননেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
