মানবতাবাদী ব্রহ্মচারী মুরাল ভাই

0

চট্টগ্রাম : মানবতাবোধ জাগ্রত করতে সাধন জগতে যিনি সাত সাগর পাড়ি দিয়েছেন। যিনি জীবনের গতিপথ পরিবর্তন করেও মানবতাবাদের অভিন্ন লক্ষ্যে আজীবন নিবিষ্ট থেকেছেন। মানবতাবোধকেই যিনি সাধনার মুল উপজীব্য করেছেন। তিনি হলেন মানবতাবাদী ব্রহ্মচারী মুরাল ভাই। গত শুক্রবার বিকাল ৫ টায় ওম ফাউন্ডেশনের উদ্যোগে স্পিকারস কাউন্সিল কনভেনশন হলে মানবতাবাদী আন্তজার্তিক পরিব্রাজক ব্রহ্মচারী মুরাল ভাইয়ের সংবর্ধনা সভায় বক্তারা একথাগুলো বলেন।

সংগঠনের সভাপতি রাজীব দাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কল্যাণ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ব্রিটেনিয়া ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. তোফায়েল আহামদ, উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী চবির সিনেট মেম্বার ড. মনজুর-উল-আমীন চৌধুরী, প্রধান আলোচক ছিলেন বিটিভি’র চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য্য, বিশেষ আলোচক ছিলেন সাংবাদিক বেলায়েত হোসেন, হিন্দু ফাউন্ডেশনের মহাসচিব শ্যামল কুমার পালিত, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহ-সম্পাদক কাঞ্চন মহাজন, অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পলাশ কান্তি নাথ রণী।

এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক রূপন ধর, ডা. দুলাল কান্তি চৌধুরী, গোলাম ছরওয়ার চৌধুরী, দোলন কান্তি দাশ, আর কে মুহুরী, ডা. এ্যলিন চৌধুরী, গাজী জয়নাল আবেদীন, আবদুল মজিদ ফয়সাল, মিটু দে, জেসমিন আক্তার জুঁই, লিটা দাশ প্রমুখ। আলোচনা সভা শেষে, ব্রহ্মচারী মুরাল ভাইকে বিভিন্ন সংগঠন এবং ওম ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রধান করা হয়। এছাড়া ৬০ জন কৃতী শিক্ষার্থী ও সংগঠকদের সংবর্ধনা দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.