সীতাকুণ্ডে হত-দরিদ্র শিক্ষার্থীকে আর্থিক অনুদান 

0

সীতাকুণ্ড প্রতিনিধিঃ তিনজন এইচএসসি পরিক্ষার্থীর ফরম পুরণে আর্থিক, মানবিক সহযোগীতা চেয়ে ফেসবুকে স্টার্টাস দেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সাবেক সভাপতি লায়ন গিয়াস উদ্দিন। হত দরিদ্র তিন শিক্ষার্থী এইচএসসি পরিক্ষার ফরম পুরণে টাকা যোগার করতে না পেরে শিক্ষা জীবন প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।

সমাজের বিত্তবানদের সহযোগীতা চেয়ে গিয়াস উদ্দিন ফেসবুকে মানবিক স্টার্টাস দেওয়ার পর সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর পৃষ্ঠপোষক সদস্য, আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা এ.কে ওয়াহেদী আর্থিক সহযোগীতায় এগিয়ে আসেন।

আজ রবিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় তিনজন হত-দরিদ্র শিক্ষার্থী জুনায়েদ ফয়েজ, নাইমা আখতার, এবং মো.হাসান মনজুর হাতে ফরম ফিলাপের টাকা তুলে দেন। তিন শিক্ষার্থী নগদ আর্থিক সহযোগীতা পেয়ে শোকরিয়া জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম সাবেক সভাপতি লায়ন গিয়াস উদ্দিন, সহ-সভাপতি হাজী মোঃ ইউছুপ,

সীতাকুণ্ড পৌর ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লায়ন বেলাল হোসেন, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, সাংবাদিক কামরুল ইসলাম দুলু।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.