কারেন্ট টাইমসঃ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পুলিশ গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন বহদ্দারহাট (খতিবের হাট) এলাকায় একটি বাসা বাড়িতে অভিযান চালিয়ে ২২০ রাউন্ড তাজা গুলি, ২টি ম্যাগজিন, ১টি বিদেশী পিস্তলসহ ২ জন ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গোপন সূত্রের ভিত্তিতে সোমবার গভীর রাতে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পুলিশ দল বহদ্দারহাট এলাকায় খতিবের হাট এর মওলানা টাওয়ার এর ১টি ফ্ল্যাট বাসা থেকে অবৈধ অস্ত্র কেনা-বেচার সময় অস্ত্র ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন শিবলু (৩৯), পিতা-ফরিদ আহম্মদ, সাং-গরদুয়ারা, ৯নং গরদুয়ারা ইউনিয়ন, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, মোঃ এনামুল হক (৩৫), পিতা-মৃত আয়েজ উদ্দিন, সাং-চকশুভ, থানা-লালপুর, জেলা-নাটোর’দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ২২০ রাউন্ড তাজা গুলি, ২টি ম্যাগজিন, ১টি বিদেশী পিস্তল (MADE IN GERMANY) উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ অস্ত্র কেনা-বেচার সাথে জড়িত। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে পলিশ জানান।
