কারেন্ট টাইমসঃ চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ পেট্রোল বোমাসহ বিএনপির দুই নেতাকে আটক করেছে। আজ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভোরে নগরীর টাইগারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
আটক দুই বিএনপি নেতা হলেন, খুলশী থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ। তাদের বাড়ীঃ মোঃ জাবেদ (৪০), পিতা-মৃত ছিদ্দিক উল্যাহ, মাতা-মৃত ফুলমতি বেগম, সাং-পশ্চিম চরভাঠা, আব্দুর রউফ ব্যাপারীর বাড়ী, থানা-চরজব্বর, জেলা- নোয়াখালী, বর্তমানে দেওয়ানহাট ২ নং সুপারীওয়ালা পাড়া, মুসলিম এর সেমিপাকা ভাড়াঘর, থানা-ডবলমুরিং, চট্টগ্রাম। মোঃ রুহুল আমিন (৪১), পিতা-মৃত নুর মিয়া, মাতা-মাফিয়া বেগম, সাং-অষ্টগ্রাম ১০ নং বক্সগঞ্জ ইউপি দুলা হাজী বাড়ী, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, বর্তমানে ধনিয়ালাপাড়া, আবু খাঁ মেম্বারের বাড়ী, থানা-ডবলমুরিং, চট্টগ্রাম।
নগর গোয়েন্দা পুলিশ বলছে নাশকতা সৃষ্টির জন্য পেট্রোল বোমাগুলো নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোরে টাইগারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
