নগরীতে গার্মেন্টস ও গ্যারেজে আগুন

0

কারেন্ট টাইমসঃ চট্টগ্রাম মহানগরীতে পোশাক কারখানা ও গ্যারেজে পৃথক ২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরীর দেওয়ানহাটস্থ কম্পোজিট টেক্সটাইল নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরী ও পাঁচলাইশ গ্রীণভিউ এলাকায় ৩টি গাড়ীর গ্যারেজে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ শনিবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় দেওয়ানহাটের নূর কমপ্লেক্স এর চার এবং পাঁচতলায় কম্পোজিট টেক্সটাইলে ও বিকাল ৫টায় পাঁচলাইশ ২নং রোডের গ্রীনভিউ আবাসিক এলাকার সুন্নিয়া মাদ্রাসার সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, দেওয়ানহাট  নূর কমপ্লেক্সের কারখানার চার ও পাঁচতলায় আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অন্যদিকে গ্রীনভিউ আবাসিক এলাকার তিনটি গ্যারেজে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বায়েজিদ ও কালুরঘাট ফায়ার সার্ভিসের ২ ইউনিটের ৩টি গাড়ি ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.