রেড ক্রিসেন্টের দুঃস্থ মানুষের মাঝে চাল ও কম্বল বিতরণ 

0

কারেন্ট টাইমসঃ  ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে গরীব দুঃস্থ মানুষের মাঝে কম্বল ও চাল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

আজ বুধবার (২৩ জানুয়ারী) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন নগর ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল সামগ্রী বিতরণ করেন। মোট ২৭৪ জন গরীব দুঃস্থ অসহায় মানুষের মাঝে ২০০ টি কম্বল ও ২৫ কেজি করে ৭৪ জনকে চাল বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভাইস চেয়ারম্যান আবদুচ সালাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আবদুল জব্বার, সদস্য মঞ্জুরুল হক, সাফকাত জাহান, সালাউদ্দিন, মহসিন, আদনান ও যুব প্রধান ইসমাইল খান ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও এই প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা বিভিন্ন দুর্যোগময় পরিস্থিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানবসেবার জন্য এগিয়ে আসে।

তিনি তাদের এই ধরনের কার্যক্রম যাতে আরো সম্প্রসারিত হয় এই প্রত্যাশা করেন এবং এ ব্যাপারে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে উল্লেখ করেন। যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প : আজ বুধবার নগর ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সভায় আগামী ৪ঠা মার্চ থেকে ৯ই মার্চ পর্যন্ত পাঁচ দিন ব্যাপী নগরীর হালিশহরস্থ শারীরিক শিক্ষা কলেজে যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-২০১৯ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ও সিটি ইউনিটের পৃষ্টপোষকতায় এবারো ক্যাম্পের প্রতিপাদ্য স্লোগান নির্ধারণ করা হয়েছে “যুব নেতৃত্বে এগিয়ে যাবো, সম্ভাবনার দুয়ার খুলবো” এই ক্যাম্পে হাজারো যুব সদস্য-সদস্যা, অতিথিবৃন্দ, সিনিয়র যুব সদস্য, স্বেচ্ছাসেবকগণ অংশ নিবে। ক্যাম্পে প্রশিক্ষন ও কর্মশালা আয়োজন থাকবে। এতে নেতৃত,¡ ব্যক্তিত্ব, উন্নয়ন, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা শিক্ষা, রেড ক্রস রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম অন্যান্য বিষয় নিয়ে প্রশিক্ষন দেয়া হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.