গুণীজনরা সমাজের আলোকিত মানুষ: মেয়র

0

সিটি নিউজ,চট্টগ্রাম : জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম মহানগরের অভিষেক উপলক্ষ্যে আলোচনা সভা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার ৩১ জানুয়ারী সন্ধ্যা ৬ টায় আগ্রাবাদ দি ভিলেজ চাইনিজ রেষ্টুরেন্ট-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীণ আখতার, পেশাজীবি সমন্বয় পরিষদ চট্টগ্রাম শাখার সভাপতি প্রফেসর ডাঃ এ.কিউ.এম সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন এর মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী।

সংগঠনের সভাপতি শেখ নজর“ল ইসলাম মাহমুদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক গীতিকার লিয়াকত হোসেন খোকন।

আঁখি মজুমদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- খালেদা আক্তার চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ডা: ফরিদা ইয়াছমিন সুমি, মোস্তারি মোরশেদ স্মৃতি, ড. মোরশেদুল আলম, ফার“ক হাসান, ইকবাল হোসেন, আবছার উদ্দিন অলি, এড. মোস্তফা আনোয়ার“ল ইসলাম, রিয়াজ মুহাম্মদ, হুমায়ুন চৌধুরী, এড. চন্দন পালিত, এড. সুরজিত রাহা দাসু, রোজি চৌধুরী, ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদ মোঃ মনির উদ্দিন, মতিউর রহমান সৌরভ, মোঃ মঞ্জুর আলম, আসিফ ইকবাল, সাজ্জাদ হোসেন, আলহাজ্ব কবির মোহাম্মদ, এহসানুল করিম, মোঃ আইয়ুব, শেখ তৈয়বুল ইসলাম মাহমুদ, শওকত উল ইসলাম, আবদুল মতিন, আবদুর রহিম ফারুক। অনুষ্ঠানে জনপ্রতিনিধি হিসেবে বিশেষ অবদানের জন্য সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীণ আখতার, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রফেসর ডা: এ.কিউ.এম সিরাজুল ইসলামকে ইউনেস্কো ক্লাব সম্মাননা স্মারক-২০১৯ প্রদান করা হয়।

প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন তার বক্তব্যে বলেন- সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে এগিয়ে যাওয়ার পথে নবদিগন্তের সূচনা করবে। সুন্দর আগামী বাংলাদেশ বিনির্মাণে ইউনেস্কো ক্লাবের সদস্যদের নিরলস ভাবে কাজ করে যেতে হবে। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার থাকলে যে কোন কাজেই সাফল্য অর্জন করা সম্ভব। গুনীজনরা সমাজের আলোকিত মানুষ। তাদের সম্মান জানানোই একটি মহৎ কাজ। সরকারের উন্নয়নমূলক কাজগুলো ইউনেস্কো ক্লাবের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জনগনের কাছে পৌঁছে দিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক চট্টগ্রামের যে যাত্রা শুরু হয়েছে তার স্বার্থক বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র।

পরে সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন- আলমগীর আলাউদ্দিন, শংকর দে, শিরিন আকতার, ইকবাল হোসেন, কায়সার জনি, মোঃ মঞ্জুর আলম, শাহীন রহমান, মাঈনুদ্দিন আহমেদ, লোপা মুৎসুদ্দী, নুপুর আক্তার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.