সিটিনিউজবিডি : এই মুহূর্তে ভারতে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ভারতের সাথে তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। বুধবার ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে সফরকারীরা। মুমিনুল হকের দলকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
তাদেরকে শুভকামনা জানিয়ে মুশফিক তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলের জন্য অনেক শুভকামনা।’
গত জুনে ঘরের মাঠে ধোনি-কোহলিদের ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজটি ২-১ এ জিতে নিয়েছিল টাইগাররা। ভারতের বিপক্ষে জাতীয় দল যেখানে শেষ করেছিল, ‘এ’ দল সেখান থেকেই শুরু করবে বলে বিশ্বাস মুশফিকের।
মুশফিক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইনশাআল্লাহ্ ভারতের বিপক্ষে সবশেষ সিরিজটা জাতীয় দল যেখানে শেষ করেছিল, ‘এ’ দল ঠিক সেখান থেকেই শুরু করবে!’
উল্লেখ্য, ভারত সফরে তাদের ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। অপর একটি তিন দিনের ম্যাচে সফরকারীদের প্রতিপক্ষ কর্ণাটক।
