টিসিবির পিঁয়াজ ৫০, সয়াবিন ৮৯ টাকা

0

সিটিনিউজবিডি :  ঈদ-উল-আজহা উপলক্ষে আজ (মঙ্গলবার) থেকে সারাদেশে চিনি, পেয়াজ, তেল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিকেজি পেয়াজ ৫০ টাকায়, চিনি ৩৭ টাকায়, সয়াবিন তেল ৮৯ টাকায় বিক্রি করবে।

টিসিবি’র দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার থেকে সারাদেশে ১৭৩টি ট্রাকে টিসিবি পেঁয়াজ, চিনি ও সয়াবিন তেল বিক্রি করবে। এর মধ্যে ঢাকায় ২৪টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে ও বাকি জেলা সদরে ২টি করে ট্রাকে খোলা বাজারে এসব পণ্য বিক্রি হবে। প্রতিটি ট্রাকে পেয়াজ ২শ থেকে ৩শ কেজি, চিনি (দেশি) ৩শ থেকে ১ হাজার কেজি এবং সয়াবিন তেল ৪শ থেকে ১৫শ লিটার থাকবে। একজন ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ ২ কেজি পেঁয়াজ, ৪ কেজি চিনি, ১০ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।’

ঢাকা শহরে প্রেসক্লাব, সচিবালয় গেট, কাপ্তান বাজার, মতিঝিল শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, রামপুরা বাজার, আগারগাঁও বা শেওড়াপাড়া বাজার, মিরপুর-১ এর মুক্তিযোদ্ধা মার্কেট, মোহাম্মদপুর টাউল হল ও ঝিগাতলা কাঁচাবাজার মার্কেট, মিরপুর ১০ গোলচত্বর, ফার্মগেটের খামারবাড়ী, ইত্তেফাক মোড় বা বিমান অফিস, মতিঝিল দিলকুশা, নিউমার্কেট বা সাইন্স ল্যাব বা কলাবাগান, জুরাইন বা শনির আখড়া, কলমিলতা বাজার, মালিবাগ বাজার, মহাখালী কাঁচাবাজার, কচুক্ষেত বাজার এবং খিলগাঁওয়ের তালতলা কাঁচাবাজারে পণ্যগুলো খোলা ট্রাকে বিক্রি করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.