শিক্ষার্থীর জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা জরুরীঃ ফরিদ মাহমুদ
কারেন্ট টাইমসঃ উত্তর পতেঙ্গা বেসিক গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, আমাদের অভিবাবক ও শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় ভালো ফলাফল চান। দিনরাত পড়াশুনার চাপে থাকলে ভালো রেজাল্ট সম্ভব নয়। পড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাও জরুরী। কিন্তু আমাদের পর্যাপ্ত খেলার মাঠ নেই, বিনোদন কেন্দ্র নেই। শিশু কিশোরদের পার্ক নেই। প্রাত ভ্রমন ও সান্ধ্যকালিন শারিরীক চর্চার জন্য কমিউনিটি পার্ক নেই। নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাদেরকে কমিউনিটি সার্ভিস বাড়াতে হবে।
আজ রবিবার বেসিক গ্রামার স্কুল প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মারুফ উদ্দিন। জাহিদ হাসান রনির পরিচালনায় প্রধান আলোচক ছিলেন পতেংগা ছাত্র- যুব পরিষদের আহবায়ক মোহাম্মদ ওয়াহিদ হাসান, বিশেষ অতিথি চট্টগ্রাম নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু।
আলোচনায় অংশ নেন জোনাব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:শহীদুল ইসলাম টিপু, চিটাগাং আইডিয়াল স্কুলের প্রিন্সিপ্যাল এস.এম দিদারুল আলম, জনাব মো:হোসেন, মোঃইব্রাহীম, বেসিক গ্রামার স্কুলের পরিচালক খাইরুল ইসলাম ও,বেসিক গ্রামার স্কুলের শিক্ষকদের মধ্যে শাহীন আক্তার,সানজীদা আক্তার, রূপা আক্তার,শারমিন আক্তার, প্রমুখ।
২০টি ইভেন্টে ছাত্র-ছাত্রীরা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। উল্লেখযোগ্য ইভেন্ট হলো দৌড়, যেমন খুশি তেমন সাজো,বস্তা দৌড়, মারবেল দৌড় ইত্যাদি, অভিবাবকদের জন্য ছিল মিউজিক্যাল বল। ৫০ মিটার দৌড়ে ১ম স্থান অধিকার করে নার্সারির ছাত্রী আরিয়া সুলতানা রিদ্দি। যেমন খুশি তেমন সাজে ১ম স্থান অধিকার করে মো:রহিম ৬ষ্ট শ্রেণির ছাত্র। বস্তা দোড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে ৭ম শ্রেণির ছাত্র মো:ইশতিয়াক।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ সম্মানীত অতিথিগন বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
