আরটিভিতে ঈদের বিশেষ নাটক ‘প্যারা’

0

বিনোদন ডেক্স :  দুই বন্ধু গালিব ও মনসুর। বিদ্যার দৌড়েই তৃতীয় শ্রেণিতেই আটকে আছে। ঢাকায় থাকেন। গালিব একটু চালাক চতুর। আর মনসুরের অলৌকিক এক ক্ষমতা আছে। ঘুমালে সে স্বপ্ন দেখতে পারে কোথায় টাকা পড়ে আছে। কিন্তু এসবে তার পোষায় না। মনসুর জানায় সে চাকরি করবে। গালিবের বুদ্ধিতে নীলক্ষেত থেকে নকল সার্টিফিকেট কেনে। কিন্তু ইন্টারভিউ দিতে গিয়ে মুশকিলে পড়ে। পুরান বাসা ছেড়ে বাসা ভাড়া নেয়। কিন্তু বাসা ভাড়া নেয়ার এডভান্স নেই গালিবের কাছে।

রাস্তায় সুমন নামের লোককে ডাবের সাথে ঘুমের ঔষুধ খাইয়ে অজ্ঞান করে পকেট কাটে। সেই টাকায় দুজন বাসা ভাড়ার এডভান্স দেয়। এরপর বাসায় উঠতেই গালিব ও মনসুর আবিস্কার করে সুমন বাড়ির মালিক অর্পার বড় ভাই। আর তাই তার সাথে চলে লুকোচুরি। এমন মজার গল্পেই নির্মিত হয়েছে ছয় পর্বের নাটক,‘প্যারা’।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, হাসান মাসুদ, মারজুক রাসেল। এছাড়া আরো আছেন বাধঁন, সুমন পাটোয়ারী, সোহেল খান, তারিক স্বপন ও গোলাম সারওয়ার। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন আরিফ রহমান।

ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত সন্ধ্যা ৬ টায় আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.