চট্টগ্রামে মানুষের ভালোবাসায় সিক্ত ‘ভোরের ডাক’

0

কারেন্ট টাইমসঃ ২৮ বছরে প্রবেশ করেছে দেশের পাঠক সমাদৃত পত্রিকা দৈনিক ‘ভোরের ডাক’। ২৭ বছর আগে যাত্রা শুরু করা ‘ভোরের ডাক’ সংবাদপত্র জগতে আধুনিকতার সূচনা করেছিল। ক্ষুরধার লেখনী আর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে বিগত বছরগুলোতে ‘ভোরের ডাক’ পাঠকপ্রিয়তা যেমন পেয়েছে, তেমনি সৃষ্টি করেছে অনেক মেধাবী ও খ্যাতিমান সংবাদকর্মী। চট্টগ্রামেও অগনিত মানুষের ভালোবাসায় সিক্ত ‘ভোরের ডাক’।

আজ বুধবার (২০ মার্চ) সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস.রহমান হলে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চট্টগ্রামের রাজনীতিক, প্রশাসনের কর্মকর্তা, সংস্কৃতিকর্মী, পাঠক-শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকের মিলন অনুষ্ঠানে পরিণত হয়। বিশ্ব প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য সাংবাদিক মঈনুদ্দীন কাদেরী শওকতের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ভোরের ডাক চট্টগ্রামের ব্যুরো প্রধান কিরন শর্মা।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু জাতিকে জাগানোর জন্য ডাক দিয়েছিলেন। দৈনিক ভোরের ডাক বঙ্গবন্ধুর সে ডাক বাস্তবায়নের জন্য কাজ করবে বলে আমি আশা প্রকাশ করি। তিনি ভোরের ডাক পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, ভোরের ডাক অতীতের ন্যায় সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড জাতির সম্মুখে তুলে ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যহত রাখবে বলে আশা করি।

সাংবাদিক কাজী হুমায়ন কবির ও সংগঠক ফিরোজ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অগ্রনী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের মহা-ব্যবস্থাপক তাপস সরকার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রূপন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা শাহ নুরুল আলম, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উপধ্যক্ষ ডা. চন্দন দত্ত, ভোরের ডাক চট্টগ্রাম ব্যুরো’র বিশ্বজিৎ পাল, বিজয় ৭১ এর প্রতিষ্ঠাতা লায়ন ডা. আর কে দাশ রুবেল, লিবার্টি স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম,

নিউন্যাশন পত্রিকার চট্টগ্রামের ব্যুরো প্রধান সাংবাদিক নজরুল ইসলাম, গণপূর্ত বিভাগের প্রকৌশলী মনোজ কুমার দে, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন, চট্টবাণীর সম্পাদক নুরুল কবির, জেটিভি এর ব্যুরো প্রধান রাজু আহমদ, মানব সময় পত্রিকার সম্পাদক মোসলেম উদ্দিন বাহার, দৈনিক ঢাকা প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক রাজীব রাহুল, দৈনিক নবরাজ পত্রিকার চট্টগ্রামের ব্যুরো প্রধান মোহাম্মদ আলমগীর, দৈনিক নব অভিযান পত্রিকার চট্টগ্রাম ব্যুরো স্টাফ রিপোর্টার লিও রাসেল মির্জা, সাংবাদিক কামাল উদ্দিন,

দেশ বার্তার সম্পাদক আবু ছালেহ, প্রিয় বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রোজী চৌধুরী, সংগঠক মো. আসিফ, বিজয় ৭১ এর সহ-সভাপতি অধ্যক্ষ সোলাইমান কাশেমী, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সাধারণ সম্পাদক এম.নুরুল হুদা চৌধুরী, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার গ্লোবাল অ্যাম্বাসেডর ও সাপ্তাহিক মানবাধিকার চিত্র’র সম্পাদক মতিউর রহমান সৌরভ, সিটিজি পোষ্ট ডট কম এর সম্পাদক স.ম.জিয়াউর রহমান, চট্টগ্রাম ব্যুরো’র শিমুল দাশ, মো. আজিজুর রহমান, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জেলা কো-অডিনেটর মাছুমা কামাল, সংগঠক মো. হেলাল উদ্দিন, মো. ইমরান, মো. আসাদ প্রমূখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.