দিলীপ তালুকদারঃ শিক্ষা উপমন্ত্রী চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে বিভিন্ন উস্কানী মূলক বিভিন্ন প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছেন চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ডা. ফয়সাল উকবাল চৌধুরী।
আজ উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি সভায় যান। তিনি মেডিকেলে যাবার আগেই ডা. ফয়সাল তার ফেইসবুক পেইজে দু্ইটা স্টাটাস দেন। স্টাটাসে তিনি লিখেন “চট্টগ্রামের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের অভিভাবক একজন ই আছেন ২য় কেউই হওয়ার অপচেষ্টা করবেন ন “।
অপর একটি স্টাটাসে তিনি লিখেন, “নির্বাচনের পূর্বে বিএমএ, স্বাচিব, চমেকসু, ছাত্রলীগ সবার প্রয়োজন ছিল, এখন তিনি…..কাউকে নাকি এখন দরকার নেই”।
এই স্টাটাসে অনেকে দৃষ্টি কটু কমেন্টও করেন।
উপমন্ত্রী চমেকের শাহআলম বীরউত্তম মিলনায়তনে মতবিনিময় সভায় যোগ দেন। শেষে তিনি কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, চট্টগ্রামে ৪ হাজার শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে সরকার।
নওফেল হাসপাতালে পরিদর্শন শেষে হেঁটে সিঁড়ি দিয়ে নামার সময় নিচতলায় শ’খানেক নেতাকর্মী দাঁড়িয়ে ‘মেডিকেল কলেজের মাটি, আ জ ম নাছিরের ঘাঁটি- এই ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
নওফেল গাড়িতে বসে তাদের ডাকলেও তারা সেখানে দাঁড়িয়ে স্লোগান দেন। পরে তিনি গাড়ি থেকে নেমে সামান্য এগিয়ে যান। তখন ছাত্রলীগের নেতাকর্মীরাও স্লোগান বন্ধ করে কাছে আসেন।
নওফেল তাদের বলেন, আমি এখানে রাজনীতি করার জন্য আসিনি। নির্বাচনে তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছ। তোমাদের ধন্যবাদ। যেকোনো প্রয়োজনে আমার কাছে আসবে। ভালো করে পড়ালেখা করবে। পরে নওফেল গাড়িতে উঠে চলে যান।
এদিকে চট্টগ্রামের অনেক রাজনীতিক উপমন্ত্রী নওফেলের চট্টগ্রাম মেডিকেলে উপস্থিতি নিয়ে ডা. ফয়সাল ইকবালের এ ধরনের ফেইসবুক স্টাটাস এক ধরনের নোংরামী বলে মনে করেন।
এর আগেও নগরীর ম্যাক্স হাসপাতালে চট্টগ্রামের সাংবাদিক তনয়া রাইফার মৃত্যু নিয়ে সাংবাদিকদের সাথে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।
